ফরহাদ হোসেন আজাদকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বোদা-দেবীগঞ্জের মানুষ
:
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩টি আসনে বিজয়ের মাধ্যমে সরকার গঠনের দারপ্রান্তে। ইতোমধ্যে মন্ত্রিসভা গঠনের প্রস্তুতিও শুরু করেছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। পঞ্চগড়-২ (বোদা- দেবীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে প্রায় ৪৬ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছে ফরহাদ হোসেন আজাদ। এর আগে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন । পঞ্চগড়-২ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হওয়া সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ কে এবার মন্ত্রী হিসেবে দেখতে চায় বোদা- দেবীগঞ্জ দুই উপজেলাবাসী। তাদের দাবি এই আসন থেকে স্বাধীনতার পর ৫৪ বছরে বিএনপি একাধিকবার নির্বাচিত প্রার্থী পেলেও বিএনপি থেকে কোনো মন্ত্রী পায়নি এই আসন । সর্বস্তরের মানুষের প্রাণের দাবি পঞ্চগড়-২ আসনে থেকে যেন ফরহাদ হোসেন আজাদকে মন্ত্রী করা হোক।